Homeকবিতা কবিতা চাকমার চাকমা ভাষায় কবিতা ‘কাহ্‌মা তুগুনোত’

 কবিতা চাকমার চাকমা ভাষায় কবিতা ‘কাহ্‌মা তুগুনোত’

imran_khan_6

কাহ্‌মা তুগুনোত [খাদ প্রান্তে]

মুরো চুগর সিল চাদারা কাহ্‌মা তুগুনোত  
পিচছে ফিরিবার নেই মাদি, নেই পথ-ঘাত 

আমলে, আমলে, বোজেগতত্থুন আঘোনত 
অদঙগরল, কেরেঙা বোয়ের থুতথে ঝাবানাত  
রিনাই, নাফিঙ, চাবুগি, পৗঞ্চি-পাড়হাট 
ওয়ানক্লাই, ফনেক, দাকমানদা, নেনা, থামি, পুয়ান, পাথিন 
শাড়ি, লুঙ্গি, গামসা, তেন্যে কানি, দঙ, জাইনসেম, জেমপিন 
উলমচত, এগাচাজঝে, সন’ভন’ উরে ফাদা বাবোদা সান
প্লুঙো বলি বোলানিত সনমরা মুয়েয় জিয়েয় উধে সতথান 

এ আগাতথে কাহ্‌মাত 
মান, ভাচ, কোচপানাত  
মরে ছারা তুই কি? আ’  
তরে ছারা মুইও কনণা?  

অনুবাদঃ

পাহাড় চুড়ার শিলা পাথরের খাদ প্রান্তে    
পিছনে ফেরার নেই মাটি, নেই পথ ঘাট

আমলে, আমলে, বোশেখ থকে অগ্রহায়ণে 
একগুঁয়ে, ভ্রান্ত বাতাসের ক্ষিপ্র প্রবলতায়   
রিনাই, নাফিঙ, চাবুগি, পৗঞ্চি-পাড়হাট 
ওয়ানক্লাই, ফনেক, দাকমানদা, নেনা, থামি, পুয়ান, পাথিন 
শাড়ি, লুঙ্গি, গামসা, তেন্যে কানি, দঙ, জাইনসেম, জেমপিন
দিকহারা, বিছিন্ন, অচেতন উড়ে যেন ছেঁড়া কেতন 
প্লুঙের বলিষ্ঠ ডাকে মুমূর্ষতা টুটে জেগে উঠে চেতন  

এ ঘাতক খাদ প্রান্তে  
মান, ভাষ, ভালোবাসায় 
আমাকে ছাড়া তুমি কে? আর 
তোমাকে ছাড়া আমিইবা কে?